ইসরায়েলি গোয়েন্দা নজরদারির আশঙ্কায় পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ইরান সংঘাত নিয়ে মতপার্থক্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে মার্কিন

2026-06-06T19:11:03+00:00
2026-06-06T19:11:40+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলি গোয়েন্দা নজরদারির আশঙ্কায় পেন্টাগন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৭:১১ পিএম  আপডেট: ০৬.০৬.২০২৬ ৭:১১ পিএম  (ভিজিট : ২২)
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ইরান সংঘাত নিয়ে মতপার্থক্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে মার্কিন কর্মকর্তাদের ওপর ইসরায়েলের আগ্রাসী গোয়েন্দা নজরদারি চালানোর আশঙ্কায় পেন্টাগনে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। 

শনিবার (৬ জুন) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক বিশেষ প্রতিবেদন থেকে ওয়াশিংটনের এই অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটের তথ্য জানা গেছে।

পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) সম্প্রতি ইসরায়েলের কাউন্টার-ইন্টেলিজেন্স হুমকির স্তরকে সর্বোচ্চ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে উন্নীত করেছে। 

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্য সংঘাতের বিষয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ সিদ্ধান্তগুলোর তথ্য হাতাতে ইসরায়েল এখন অত্যন্ত তৎপর। এই কারণে মার্কিন কর্মকর্তারা ইসরায়েল সফরের সময় বর্তমানে বার্নার ফোন ও সাময়িক কম্পিউটারের মতো বাড়তি নিরাপত্তা প্রোটোকল ব্যবহার করছেন।

নিরাপত্তা বিশেষজ্ঞরা প্রকাশ করেছেন যে মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা ইসরায়েলে থাকাকালীন যেকোনো ধরনের গোপনীয় তথ্য ফাঁস হওয়া এড়াতে হোটেল কক্ষে সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা সম্পূর্ণ বন্ধ রেখেছেন। 

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট এমিলি হার্ডিং ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে ‘অতি-আগ্রাসী’ বলে আখ্যায়িত করেছেন। তবে ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি দূতাবাস এবং হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এই নজরদারির অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।

মূলত গত এপ্রিলের যুদ্ধবিরতির পর ট্রাম্প যখন ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তির চেষ্টা করছেন, তখন নেতানিয়াহু তেহরানের ওপর নতুন সামরিক চাপের পক্ষে কথা বলছেন। সম্প্রতি এক উত্তপ্ত ফোনালাপে ট্রাম্প ইসরায়েলি নেতাকে ‘পাগল’ বলে ডাকার কথা স্বীকার করার পর এই দুই মিত্রের কৌশলগত ফাটল ও গোয়েন্দা নজরদারির বিষয়টি সামনে এলো।

সূত্র: এনবিসি নিউজ

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: