আফগানিস্তান সিরিজের দলে নেই কোহলি, রোহিতের খেলা নিয়েও শঙ্কা

সময়ের আলো ডেস্ক

খেলা

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দল থেকে বাদ পড়লেন বিরাট কোহলি। তার চোটের পর রুতুরাজ গায়কোয়াড় দলে আসবেন

2026-06-06T20:19:56+00:00
2026-06-06T20:19:56+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
খেলা
আফগানিস্তান সিরিজের দলে নেই কোহলি, রোহিতের খেলা নিয়েও শঙ্কা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:১৯ পিএম 
সংগৃহীত ছবি
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দল থেকে বাদ পড়লেন বিরাট কোহলি। তার চোটের পর রুতুরাজ গায়কোয়াড় দলে আসবেন বলে গুঞ্জন ছিল। কোহলির পরিবর্তে শেষ পর্যন্ত যশস্বী জয়সওয়ালকে ওয়ানডে দলে নেওয়া হলো। এদিকে, দলে থাকলেও রোহিত শর্মার মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ভারত-আফগানিস্তান তিনটি ওয়ানডে ম্যাচ হবে ১৩, ১৭ এবং ২০ জুন। ধর্মশালা, লখনউ এবং চেন্নাইয়ে হবে ম্যাচগুলো। আইপিএল ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলার সময় কোহলি হ্যামস্ট্রিয়ংয়ে চোট পান। তাই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

এদিকে, জয়সওয়াল এখনও পর্যন্ত চারটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অভিষেক হয় তার। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা শেষ ওয়ানডে ম্যাচে খেলেন ১১৬ রানের অপরাজিত ইনিংস।


প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছেন, ‘আইপিএল ফাইনালের পর এক সপ্তাহও হয়নি। কোহলির চোট এত দ্রুত সাড়া সম্ভব নয়। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। সম্পূর্ণ ফিট হতে কত দিন লাগবে, এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তাই আফগানিস্তান সিরিজের জন্য জয়সওয়ালকে দলে নেওয়া হয়েছে।’ 

তিনি বলেন, ‘আশা করছি জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে কোহলি পুরো ফিট হয়ে যাবে। যদিও নিশ্চিত করে বলা ঠিক নয়। ফিজিও রিপোর্ট পাওয়ার পর হয়তোবা বুঝা যাবে।’ 

ওয়ানডে দল :
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ঈশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, প্রিন্স যাদব, গুরনুর ব্রার, হার্ষ দুবে।

/কেএইচও
  বিষয়:   আফগানিস্তান  সিরিজ  দল  কোহলি  রোহিত 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: