জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আজকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা খোলস পাল্টে ছাত্রদল ও যুবদলে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে।
শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করে কাজ না থাকলে সীমান্ত পাহারা দিক। তাহলেও দেশের জন্য একটি কাজ হবে।’
তিনি বলেন, ‘এই ফল উৎসবে হামলাটা আজকে কেন হলো? এই যে দেখেন রক্তাক্ত করা হলো, এটা তো কাপুরুষোচিত আচরণ। এই রাস্তায় দেখলাম একটা ছেলে ইট-পাটকেল নিয়ে দাঁড়িয়ে আছে। একটু আগে নাকি রামদা নিয়ে আসছে। এইগুলা তো আসলে রাজনীতি না।’
/কেএইচও