শ্বাসরুদ্ধকর ম্যাচে হন্ডুরাসকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিজেদের শক্তিমত্তার আরেকটি প্রদর্শনী করল আর্জেন্টিনা।শনিবার (৭ জুন) যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে পরাজিত করেছে

2026-06-07T08:13:16+00:00
2026-06-07T08:13:16+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
খেলা
শ্বাসরুদ্ধকর ম্যাচে হন্ডুরাসকে উড়িয়ে দিল আর্জেন্টিনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৮:১৩ এএম   (ভিজিট : ৮৪)
সংগৃহীত ছবি
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিজেদের শক্তিমত্তার আরেকটি প্রদর্শনী করল আর্জেন্টিনা। 

শনিবার (৭ জুন) যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে পরাজিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। এরই ধারাবাহিকতায় ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।
আরও পড়ুন

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনা। ৫৪তম মিনিটে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জুলিয়ানো সিমিওনে।

এ ম্যাচে লিওনেল মেসি, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের মতো তারকাদের বেঞ্চে রাখা হলেও আর্জেন্টিনার পারফরম্যান্সে তার কোনো প্রভাব পড়েনি। তরুণ ও বিকল্প খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখে স্বস্তিদায়ক জয় তুলে নেয়।

এএডি/


  বিষয়:   শ্বাসরুদ্ধ  ম্যাচ  হন্ডুরাস  আর্জেন্টিনা  ফুটবল  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: