ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দীর্ঘ ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আবারও শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। টানা ১৬ দিনের অবকাশ শেষে রোববার

2026-06-07T09:33:00+00:00
2026-06-07T09:33:00+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
জাতীয়
ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৯:৩৩ এএম   (ভিজিট : ১৪)
সংগৃহীত ছবি
দীর্ঘ ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আবারও শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। টানা ১৬ দিনের অবকাশ শেষে রোববার (৭ জুন) থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।

সকালের প্রথম শিফট থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের স্কুল ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ছুটির আমেজ কাটিয়ে সহপাঠীদের সঙ্গে পুনর্মিলন এবং শ্রেণীকক্ষে ফেরার মধ্য দিয়ে শিক্ষাঙ্গনে ফিরে এসেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য।

২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে থেকে ছুটি কার্যকর হয়। এর আগে ২১ মে ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শেষ কার্যদিবস। পরে সাপ্তাহিক ছুটিসহ শিক্ষার্থীরা টানা ১৬ দিনের অবকাশ উপভোগের সুযোগ পায়।
আরও পড়ুন

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটি শেষে রোববার থেকে শ্রেণীকক্ষে ফিরেছে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা।

তবে মাদ্রাসা শিক্ষার্থীদের ছুটি এখনো শেষ হয়নি। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসাগুলোতে অবকাশ চলবে আগামী ১১ জুন পর্যন্ত। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে এসব প্রতিষ্ঠানে পুনরায় পাঠদান শুরু হবে। ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা অন্যদের তুলনায় আরও দীর্ঘ সময়ের ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন।

এদিকে নতুন করে ক্লাস শুরু হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষাবর্ষের বাকি কার্যক্রম গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষাপঞ্জি অনুযায়ী, জুন মাসে আর কোনো বড় ছুটি না থাকলেও জুলাই ও আগস্টে কয়েকটি জাতীয় ও ধর্মীয় দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এএডি/


  বিষয়:   ঈদ  গ্রীষ্ম  ছুটি  শেষ  আজ  শিক্ষাপ্রতিষ্ঠান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: