আদালতে সোহেল-স্বপ্না

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় আলোচিত মামলার রায় ঘোষণা করা হবে রোববার (৭

2026-06-07T10:13:29+00:00
2026-06-07T10:19:01+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
আইন-আদালত
রামিসা হত্যার রায় আজ
আদালতে সোহেল-স্বপ্না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:১৩ এএম  আপডেট: ০৭.০৬.২০২৬ ১০:১৯ এএম  (ভিজিট : ১২)
সংগৃহীত ছবি
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় আলোচিত মামলার রায় ঘোষণা করা হবে রোববার (৭ জুন)। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় দেবেন।

রায় ঘোষণাকে কেন্দ্র করে সকালেই মামলার দুই আসামি- প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়েছে। বর্তমানে তারা আদালতের হাজতখানায় রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন।
আরও পড়ুন

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আশা প্রকাশ করে জানিয়েছেন, সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত তথ্যের ভিত্তিতে আসামিদের অপরাধ আদালতে প্রমাণিত হয়েছে। তাদের মতে, এ রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত হবে।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে সকালে পল্লবীর নিজ বাসা থেকে বের হওয়ার পর রামিসা নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে আসামিদের কক্ষ থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং স্বপ্না আক্তারকে আটক করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

পরদিন ২০ মে রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে মাত্র পাঁচ দিনের মাথায়, ২৪ মে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। এরপর দ্রুত বিচার প্রক্রিয়ায় ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মামলায় মোট ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়। বিচারিক কার্যক্রম দ্রুত শেষ হওয়ায় স্বল্প সময়ের মধ্যেই মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছায়।

এএডি/


  বিষয়:   আদালত  সোহেল  স্বপ্না  রামিসা  হত্যা  রায়  আজ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: