মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।রোববার (৭ জুন)

2026-06-07T10:36:57+00:00
2026-06-07T10:36:57+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
সারাদেশ
মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:৩৬ এএম   (ভিজিট : ২৩)
সংগৃহীত ছবি
ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা থেকে পার্বতীপুরগামী একটি তেলবাহী মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন

সাফদারপুর স্টেশনের স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, দুর্ঘটনার পরপরই খুলনা–রাজশাহীসহ উত্তরবঙ্গগামী রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুর্ঘটনাকবলিত লাইন থেকে বগিগুলো সরিয়ে নেওয়া ও রেলপথ মেরামতের জন্য খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, উদ্ধার কাজ শেষ হলে দ্রুত সময়ের মধ্যেই রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক করা সম্ভব হবে।

এএডি/


  বিষয়:   মালবাহী  ট্রেন  লাইন  খুলনা  উত্তরবঙ্গ  রেল  যোগাযোগ  বন্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: