প্রথমবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

প্রতিষ্ঠার পর প্রথমবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে।সোমবার (৮ জুন) থেকে দুইটি বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম

2026-06-07T12:23:28+00:00
2026-06-07T12:23:28+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
সারাদেশ
প্রথমবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১২:২৩ পিএম   (ভিজিট : ২৩)
নওগাঁ বিশ্ববিদ্যালয়। ছবি : সময়ের আলো
প্রতিষ্ঠার পর প্রথমবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। 

সোমবার (৮ জুন) থেকে দুইটি বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে। 

রবিবার (৭ জুন) GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় পছন্দক্রম ও মেধাক্রম অনুযায়ী A, B ও C ইউনিটে বিভাগ প্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলাউদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নোটিশ গতকাল শনিবার জারী করা হয়েছে।  

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তি কার্যক্রম রবিবার (৭ জুন) দুপুর ১২টা থেকে বুধবার (১০ জুন) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত GST’র ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে। এ ছাড়া এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও ৫ হাজার টাকা প্রাথমিক ভর্তি ফি জমাদানের রশিদসহ একটি A4 সাইজের খামে আবেদনকারীর নাম ও GST রোল নম্বর উল্লেখ করে সশরীরে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।


বিজ্ঞপ্তি অনুযায়ী A, B ও C ইউনিটের শিক্ষার্থীদের আগামী ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের (৩য় তলা) ৩১০ নম্বর কক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর স্বাক্ষর ও সিলযুক্ত একনলেজমেন্ট স্লিপ বা জমাদানের রশিদ সংগ্রহ করতে হবে। পরবর্তীতে মূল নম্বরপত্র ফেরত নেওয়ার সময় এই রশিদ প্রদর্শন করতে হবে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলাউদ্দিন বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি আহ্বান করছি। ভর্তি কার্যক্রম শেষ হলে খুব দ্রুতই শ্রেণি কার্যক্রম শুরু করা হবে।’

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই যাত্রা নি:সন্দেহে জেলার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল মাইলফলক।’

তিনি আরও বলেন, ‘নওগাঁ বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে শুধু ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হয়ে থাকবে না; বরং এটি হবে উদ্ভাবন, গবেষণা এবং মানবিক মূল্যবোধ বিকাশের প্রাণকেন্দ্র। এখান থেকে গড়ে উঠবে দক্ষ প্রশাসক, বিচক্ষণ আইনজ্ঞ, সফল উদ্যোক্তা, গবেষক ও মানবকল্যাণে নিবেদিত নাগরিক।’

/মহু


  বিষয়:   নওগাঁ বিশ্ববিদ্যালয়  ভর্তি  নওগাঁ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: