৬ দাবিতে ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ছয় দফা দাবির পক্ষে অবস্থান নিয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন।রোববার (৭ জুন)

2026-06-07T13:06:50+00:00
2026-06-07T13:06:50+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
৬ দাবিতে ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১:০৬ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ছয় দফা দাবির পক্ষে অবস্থান নিয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন।

রোববার (৭ জুন) সকাল থেকে এই কর্মসূচি কার্যকর হয়, যা চিকিৎসাসেবা কার্যক্রমে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।

ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন ‘ঢামেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস সোসাইটি’ গত শনিবার রাতে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেয়। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন

সংগঠনটির অভিযোগ, এফসিপিএস প্রশিক্ষণ নীতিমালা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু প্রস্তাব বৈষম্যমূলক ও অযৌক্তিক। পাশাপাশি ভর্তি পরীক্ষার উচ্চ ফি, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের স্বল্প ভাতা, কর্মক্ষেত্রে নিরাপত্তার ঘাটতি এবং বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর অনিশ্চয়তা- এসব বিষয় দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়ে গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন সময় দাবি উত্থাপন ও আলোচনা হলেও কার্যকর সমাধান না আসায় তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানানো হয়।

ইন্টার্ন চিকিৎসকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়ন নীতিমালা বাতিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে নির্ধারণ, ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনিদের ৯ম গ্রেডে অন্তর্ভুক্ত করা।

এছাড়া স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা এবং বেসরকারি চিকিৎসকদের জন্য শ্রম আইন ২০০৬ অনুযায়ী স্পষ্ট বেতন কাঠামো বাস্তবায়নের দাবিও রয়েছে।

ঢামেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সহ-সাধারণ সম্পাদক জানান, রোববার সকাল থেকেই কর্মবিরতি শুরু হয়েছে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে। একই সঙ্গে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এএডি/
  বিষয়:   দাবি  ঢামেক  ইন্টার্ন  চিকিৎসক  কর্মবিরতি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: