বিকল ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত

কুমিল্লা সংবাদদাতা

সারাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক কাভার্ড ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে

2026-06-07T13:23:11+00:00
2026-06-07T13:23:11+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিকল ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত
কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১:২৩ পিএম 
সংগৃহীত ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক কাভার্ড ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চালক, পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (৭ জুন) সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় ব্যস্ততম এই মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত কাজী জাফর (৩৫) ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সামনে থাকা বিকল ট্রাকটি দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।
আরও পড়ুন

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের এসআই নাজিম উদ্দিন জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে বিকল যানবাহন যথাযথ সতর্কসংকেত ছাড়া দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। এ ধরনের ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর নজরদারি প্রয়োজন বলে তারা মনে করেন।

এএডি/


  বিষয়:   বিকল  ট্রাক  কাভার্ড  ভ্যান  ধাক্কা  চালক  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: