গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাস কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান বাহিনীর এক ভয়াবহ হামলায় প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হামাসের অন্যতম শীর্ষস্থানীয় এক সেল কমান্ডার

2026-06-07T14:26:51+00:00
2026-06-07T14:41:15+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
আন্তর্জাতিক
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাস কমান্ডার নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ২:২৬ পিএম  আপডেট: ০৭.০৬.২০২৬ ২:৪১ পিএম  (ভিজিট : ১২)
সংগৃহীত ছবি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান বাহিনীর এক ভয়াবহ হামলায় প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হামাসের অন্যতম শীর্ষস্থানীয় এক সেল কমান্ডার নিহত হয়েছেন। গত মঙ্গলবার (২ জুন) দক্ষিণ গাজার এক গোপন আস্তানায় চালানো এই বিমান হামলায় নিহত কমান্ডারের নাম সাকর আবু করিম বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরায়েলি সামরিক প্রশাসনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইডিএফের দাবি অনুযায়ী, নিহত সাকর আবু করিম হামাসের এলিট ‘নুখবা’ ফোর্সের একটি সেলের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের চালানো ঐতিহাসিক ও আকস্মিক অভিযানের সময় কিসুফিম এলাকায় অনুপ্রবেশের পেছনে যেসকল নুখবা যোদ্ধা সরাসরি দায়িত্ব পালন করেছিলেন, আবু করিম ছিলেন তাদের অন্যতম প্রধান নির্দেশক ও পরিকল্পনাকারী।

টেলিগ্রাম বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, নিখুঁত গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে চালানো ওই সুনির্দিষ্ট বিমান হামলায় সাকর আবু করিমের সাথে হামাসের আরেকজন গুরুত্বপূর্ণ সদস্যও নিহত হয়েছেন। নিহত অপর ব্যক্তি হামাসের সামরিক শাখার একজন দক্ষ ‘কমিউনিকেশনস অপারেটর’ বা যোগাযোগ বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তার নাম-পরিচয় ইসরায়েলের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।

/কহু


  বিষয়:   গাজা  ইসরায়েল  বিমান হামলা  হামাস  কমান্ডার  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: