মতিঝিলে জনতা ব্যাংকের সামনে গুলি করে টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের সামনে লোকমান (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা ১৭ লাখ

2026-06-07T18:10:07+00:00
2026-06-07T18:17:59+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
মতিঝিলে জনতা ব্যাংকের সামনে গুলি করে টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৬:১০ পিএম  আপডেট: ০৭.০৬.২০২৬ ৬:১৭ পিএম
রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের সামনে গুলি করে টাকা ছিনতাই। প্রতীকী ছবি
রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের সামনে লোকমান (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা ১৭ লাখ টাকা ছিনতাই করা হয় বলে জানা গেছে।

রোববার (৭ জুন) বেলা সোয়া ৩টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় লোকমানকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আনুমানিক সোয়া ৩টার দিকে ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তি তিনটি মোটরসাইকেল যোগে জনতা ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার সামনে আসে। এ সময় তারা লোকমান (৪৫) নামে ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করে এবং তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তার হাতে ও পায়ে দুইটি গুলি বিদ্ধ হয়।   

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা বাহিনী গুলির দুইটি খোসা উদ্ধার করেছে। আহত লোকমানকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক ভাবে জানতে পেরেছি ছিনতাইকৃত ব্যাগে আনুমানিক ১৭হাজার রিয়্যাল ছিল। যা বাংলাদেশী টাকার ৫ লক্ষ টাকা।   

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মতিঝিল  জনতা ব্যাংক  গুলি  টাকা ছিনতাই 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: