লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ৩

লালপুর (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের লালপুরে দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় মুক্তার হোসেন (৫২) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় নারীসহ আরও

2026-06-07T20:21:39+00:00
2026-06-07T20:21:39+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
সারাদেশ
লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ৩
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৮:২১ পিএম   (ভিজিট : ৯)
লালপুর-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো গ্রাফিক
নাটোরের লালপুরে দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় মুক্তার হোসেন (৫২) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় নারীসহ আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। 

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লালপুর-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন উপজেলার গন্ডবিল গ্রামের মৃত আলিম আলীর ছেলে।

আহতরা হলেন— উধনপাড়া গ্রামের সুমন হক (৩৫), আট্টিকা গ্রামের ঝর্ণা বেগম (৪৩) এবং পাবনার ঈশ্বরদী উপজেলার নতুন রূপপুর গ্রামের সুমন আলী (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়ার খোকসা থেকে রাজশাহীগামী একটি প্রাইভেট কার উধনপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে সেটি সড়কের পাশে উল্টে যায়। এতে ভ্যানচালক, যাত্রী ও পথচারীসহ চারজন গুরুতর আহত হন। 

স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যানচালক মুক্তার হোসেনের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য মো. শাহাদাত হোসেন সাধু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুরুজ্জামান শামীম জানান, আহত অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ জানান, দুর্ঘটনার পর ঘাতক প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে এবং এর চালককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   লালপুর  প্রাইভেট কার  সড়ক দুর্ঘটনা  ভ্যানচালক নিহত  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: