শান্তিচুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস করে দেব’ : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধের ১০০তম দিনে আবারও তেহরানের বিরুদ্ধে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে

2026-06-07T23:29:15+00:00
2026-06-07T23:29:15+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
আন্তর্জাতিক
শান্তিচুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস করে দেব’ : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১১:২৯ পিএম   (ভিজিট : ১৮)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
ইরানের সঙ্গে যুদ্ধের ১০০তম দিনে আবারও তেহরানের বিরুদ্ধে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানকে ‘পাগল’ ও ‘উন্মাদ’ আখ্যা দিয়ে বলেন, শান্তিচুক্তি না হলে দেশটির বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। 

ট্রাম্প দাবি করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই তার লক্ষ্য। তিনি বলেন, আমি একটি অত্যন্ত শক্তিশালী ও বিপজ্জনক দেশকে পারমাণবিক অস্ত্র পাওয়া থেকে থামিয়েছি। তারা যদি এমন অস্ত্র পেত, তাহলে তা ব্যবহার করত। তারা পাগল, উন্মাদ মানুষ। 

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান। তবে একই সঙ্গে সতর্ক করে দিয়ে বলেন, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি। যদি চুক্তি হয়, তাহলে ভালো। আর যদি না হয়, তাহলে তাদের ওপর ভয়াবহ হামলা চালাব এবং সেটা আমার জন্য খুবই সহজ হবে। 


তবে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধ নয়। তার ভাষায়, আমি অন্তহীন যুদ্ধ পছন্দ করি না। এটি অন্তহীন যুদ্ধ নয়। আমরা তিন মাস ধরে এটি করছি এবং এর বেশিরভাগ সময়ই এক ধরনের কার্যকর যুদ্ধবিরতি ছিল। 

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান শান্তিচুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। তার দাবি, ইরান ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়টি মেনে নিয়েছে। তিনি বলেন, কয়েকটি বিষয়ে এখনও আলোচনা বাকি আছে, তবে সেগুলো বড় কোনো বিষয় নয়। 

এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প দাবি করেন, তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। তবে এ বিষয়ে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

ট্রাম্পের মতে, ইরানের জন্য চুক্তিতে পৌঁছানো সহজ নয়, কারণ দেশটিকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হচ্ছে যা তারা আগে কখনও কল্পনাও করেনি। তিনি বলেন, তাদের আর কোনো বিকল্প নেই। তবে ৪৭ বছরের পুরোনো নীতির পরিবর্তন আনতে কিছুটা সময় লাগবে। 



/ইউএমএইচ



  বিষয়:   ট্রাম্প  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: