মাঠের পারফরমেন্সের মতোন নিজের চুলের নিয়ে কোনো না কোনো নতুন স্টাইল নিয়ে সব সময় সামাজিক মাধ্যমে সব সময় আলোচনায় থাকে নেইমার। এর আগে খেলা প্রত্যেকটি বিশ্বকাপেই মাথার চুলে কোনো না কোনো নতুন স্টাইল নিয়ে হাজির হয়েছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
শনিবার (৬ জুন) স্থানীয় সময় রাতে তার নিজস্ব হেয়ার ড্রেসার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নেইমারের নতুন স্টাইলের ভিডিও পোস্ট করেন। সেখান থেকেই এখন নেট দুনিয়ায় তোলপাড় নেইমারের নতুন স্টাইল।
বিশ্বকাপে ২৬ জনের স্কোয়াড ঘোষণার আগেও বোঝার উপায় ছিল না বেইমার আদৌ বিশ্বকাপে সুযোগ পাবেন কিনা।
সারাবছর চোট জর্জরিত থেকেও শেষ সময়ে এসে ঠিকই বিশ্বকাপে সুযোগ পেয়েছেন। এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় বিশ্বকাপের আগে দুইটি প্রীতি ম্যাচে মাঠে দেখা যায়নি তাকে।
/কেএইচও