ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক আবিষ্কার ও উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের দুই তরুণ উদ্ভাবক। প্রতিযোগিতায় অংশ

2026-06-08T01:00:32+00:00
2026-06-08T01:00:32+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১:০০ এএম 
আন্তর্জাতিক আবিষ্কার ও উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের দুই তরুণ উদ্ভাবক। ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক আবিষ্কার ও উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের দুই তরুণ উদ্ভাবক। প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা জিতেছেন মর্যাদাপূর্ণ প্লাটিনাম অ্যাওয়ার্ড ও স্বর্ণপদক।

বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ফ্যান্টম ফোর্জ দলের সদস্য ছিলেন নাঈমুর রহমান (নাঈম) ও মো. নাঈম হোসেন। তাদের সঙ্গে দলীয় তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন মাহাদি হাসান সৌরভ। তারা সবাই নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রতিনিধি হিসেবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেন।

এবারের আসরে বিশ্বের ১৬টি দেশের ৪৫৮টি দল এবং ১ হাজার ৩০০-এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। জাতীয় পর্যায়ে নির্বাচিত উদ্ভাবনী প্রকল্পগুলো আন্তর্জাতিক পর্বে নিজেদের গবেষণা, প্রযুক্তি ও সৃজনশীল ধারণা উপস্থাপনের সুযোগ পায়।

প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে মোট ৩০টি প্লাটিনাম অ্যাওয়ার্ড, ৯৪টি স্বর্ণপদক, ৮২টি রৌপ্যপদক এবং ৫৬টি ব্রোঞ্জপদক প্রদান করা হয়। কঠিন প্রতিযোগিতার মধ্যেও বাংলাদেশের ফ্যান্টম ফোর্জ দল তাদের উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে প্লাটিনাম অ্যাওয়ার্ড ও স্বর্ণপদক অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনে।

এই অর্জন শুধু দলের ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি বাংলাদেশের উদ্ভাবনী সক্ষমতা, গবেষণাভিত্তিক প্রযুক্তি উন্নয়ন এবং তরুণদের সৃজনশীল সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে তুলে ধরেছে। একই সঙ্গে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এবং দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

/এসএকে
  বিষয়:   ইন্দোনেশিয়া  আন্তর্জাতিক  উদ্ভাবন  প্রতিযোগিতা  বাংলাদেশি  শিক্ষার্থী  সাফল্য 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: