প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত করতে বেইজিংয়ে যাচ্ছেন পররাষ্ট্রসচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের প্রস্তুতির অংশ হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম মঙ্গলবার (৯ জুন) বেইজিং সফরে যাচ্ছেন। সরকারের

2026-06-08T03:42:11+00:00
2026-06-08T03:42:11+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত করতে বেইজিংয়ে যাচ্ছেন পররাষ্ট্রসচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৩:৪২ এএম   (ভিজিট : ১৫)
পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ও চীনের উপপররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনইং। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের প্রস্তুতির অংশ হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম মঙ্গলবার (৯ জুন) বেইজিং সফরে যাচ্ছেন। সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা রোববার (৭ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্রসচিব বুধবার চীনের উপপররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনইংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে ২৩ থেকে ২৬ জুন চীনে প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।

সরকারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ২১-২২ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করবেন। এরপর ২৩ জুন তিনি কুয়ালালামপুর থেকে বেইজিং যাত্রা করবেন, এমন পরিকল্পনা নিয়ে ঢাকায় প্রস্তুতি চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বুধবার বেইজিংয়ে অনুষ্ঠেয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের নানা কর্মসূচি, আলোচ্যসূচি, সম্ভাব্য চুক্তি, সমঝোতাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্রসচিব ফিলিপাইন হয়ে বেইজিং যাবেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মঙ্গলবার অনুষ্ঠেয় আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠক শেষে ওই দিনই তিনি বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করবেন।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সোমবার ম্যানিলা যাচ্ছেন।

/এসএকে



  বিষয়:   প্রধানমন্ত্রী  সফরসূচি  চূড়ান্ত  বেইজিং  পররাষ্ট্রসচিব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: