ইবোলা আতঙ্কে যুক্তরাষ্ট্রে কঠোর সতর্কতা

ক্রীড়া ডেস্ক

খেলা

উত্তর আমেরিকায় ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর মাহেন্দ্রক্ষণ যখন সমাগত, ঠিক তখনই এক অদৃশ্য ভাইরাসের চোখ রাঙানিতে সতর্কাবস্থায় রয়েছেন বিশ্ব স্বাস্থ্য

2026-06-08T05:24:55+00:00
2026-06-08T05:24:55+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
ইবোলা আতঙ্কে যুক্তরাষ্ট্রে কঠোর সতর্কতা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:২৪ এএম 
প্রতীকী ছবি
উত্তর আমেরিকায় ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর মাহেন্দ্রক্ষণ যখন সমাগত, ঠিক তখনই এক অদৃশ্য ভাইরাসের চোখ রাঙানিতে সতর্কাবস্থায় রয়েছেন বিশ্ব স্বাস্থ্য কর্মকর্তারা। 

পূর্ব আফ্রিকায় হঠাৎ ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বকাপের তিন যৌথ আয়োজক দেশ-ি যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা ইতিমধ্যেই কঠোর স্বাস্থ্য ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।

গত ১৫ মে গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় ইবোলার বিরল ‘বুন্দিবুগিও’ স্ট্রেনটি প্রথম শনাক্ত হওয়ার পর তা দ্রুত প্রতিবেশী উগান্ডাতেও ছড়িয়ে পড়েছে। কঙ্গোয় এ পর্যন্ত ৪৮৮ জন আক্রান্ত ও ৮৬ জন মারা গেছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে ‘আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছে। 

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সতর্ক করেছে, এটি ২০১৪-১৬ সালের পর সবচেয়ে বড় ইবোলা প্রাদুর্ভাবে রূপ নিতে পারে।

বিশ্বকাপের মঞ্চকে ভাইরাসমুক্ত রাখতে তিন দেশের প্রশাসন বিমানবন্দরগুলোতে কঠোর স্ক্রিনিং ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। মে মাস থেকেই কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদানে গত ২১ দিনের মধ্যে ভ্রমণ করা যেকোনো অ-নাগরিক ও গ্রিন কার্ড হোল্ডারদের প্রবেশ নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। 

ওয়াশিংটন ডুলস এবং আটলান্টার মতো বড় বিমানবন্দরগুলোতে চলছে কঠোর স্ক্রিনিং। অন্যদিকে কানাডা আক্রান্ত অঞ্চলের বাসিন্দাদের জন্য ৯০ দিনের সাময়িক প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি নাগরিকদের জন্য ২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন চালু করেছে।

মেক্সিকোও বিমানবন্দরগুলোতে স্ক্রিনিং জোরদার করে আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের ২১ দিনের কোয়ারেন্টিনের অনুরোধ জানিয়েছে।

১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। কিন্তু দেশের মাটিতে ইবোলার প্রকোপ চলায় তারা নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বাতিল করে বেলজিয়ামকে ঘাঁটি বানাতে বাধ্য হয়েছে। 

হোয়াইট হাউস টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি নিশ্চিত করেছেন, কঙ্গো দলকে বেলজিয়ামে ২১ দিনের কঠোর কোয়ারেন্টিন ‘বাবল’ বজায় রাখতে হবে, অন্যথায় তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে না। 

বিশ্বকাপের সময় সংক্রামক ব্যাধি ট্র্যাক করতে বোস্টন ইউনিভার্সিটির বিশেষ প্রোগ্রাম ‘বিকন’ সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালাবে। তবে এত কঠোর নিয়মের মাঝেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণ ফুটবল ভক্তদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

/এসএকে
  বিষয়:   ইবোলা  আতঙ্ক  যুক্তরাষ্ট্র  কঠোর  সতর্কতা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: