বাঙ্কার থেকে ইরানে হামলার নির্দেশ ইসরায়েলি সেনা প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের অভ্যন্তরে নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির সেনাপ্রধান (চিফ

2026-06-08T10:13:09+00:00
2026-06-08T15:11:43+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
বাঙ্কার থেকে ইরানে হামলার নির্দেশ ইসরায়েলি সেনা প্রধানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:১৩ এএম  আপডেট: ০৮.০৬.২০২৬ ৩:১১ পিএম
ছবি : সংগৃহীত
ইরানের অভ্যন্তরে নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির সেনাপ্রধান (চিফ অব জেনারেল স্টাফ) লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা বিমান বাহিনীর ভূগর্ভস্থ কমান্ড বাঙ্কার থেকে সরাসরি এই হামলার তদারকি ও নেতৃত্ব দিচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আইডিএফ জানায়, গত কয়েক ঘণ্টা ধরে সেনাপ্রধান আইয়াল জামির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি মূল্যায়ন করছেন। ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়— এমন যেকোনো শক্তির বিরুদ্ধে সবকটি ফ্রন্টে অভিযান চালিয়ে যেতে সামরিক বাহিনী সম্পূর্ণ সতর্ক এবং প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, গত রোববার ইরান কর্তৃক ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম আকার ধারণ করে। এর প্রেক্ষিতে সেনাপ্রধান জেনারেল জামির কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সবুজ সংকেত পাওয়ামাত্রই শত্রুকে চরম শক্তি দিয়ে আঘাত করবে আইডিএফ। সেই ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে এই জোরালো বিমান হামলা শুরু করল তেল আবিব। ওদিকে গত ৮ এপ্রিলের সাময়িক যুদ্ধবিরতির পর দুই দেশের মধ্যে এটাই সবচেয়ে বড় ধরনের প্রত্যক্ষ সংঘাতের ঘটনা, যা পুরো অঞ্চলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা বাড়িয়ে তুলেছে।


/কহু


  বিষয়:   ইরান  ইসরায়েল  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: