ইরানের কৌশলগত পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের অভ্যন্তরে চলমান বিমান হামলার পরিধি আরও বাড়িয়ে এবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুজেস্তান প্রদেশের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহশাহর বন্দরের একটি বিশাল

2026-06-08T11:21:34+00:00
2026-06-08T11:21:34+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানের কৌশলগত পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১১:২১ এএম   (ভিজিট : ২৮)
ছবি : সংগৃহীত
ইরানের অভ্যন্তরে চলমান বিমান হামলার পরিধি আরও বাড়িয়ে এবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুজেস্তান প্রদেশের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহশাহর বন্দরের একটি বিশাল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বিমান বাহিনী। সোমবার (৮ জুন) দুপুরে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, তাদের যুদ্ধবিমানগুলো মাহশাহর শহরের ওই পেট্রোকেমিক্যাল স্থাপনাকে লক্ষ্যবস্তু করে নিখুঁত হামলা চালিয়েছে। তবে সামরিক গোপনীয়তার স্বার্থে এই অভিযানের বিস্তারিত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট কোনো বিবরণ এখনো প্রকাশ করেনি তেল আবিব।

এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স এবং মেহর নিউজ কুজেস্তান প্রদেশের স্থানীয় সূত্রের বরাত দিয়ে মাহশাহরের একটি রাষ্ট্রীয় পেট্রোকেমিক্যাল কারখানায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবরটি প্রকাশ করে। ইরানি গণমাধ্যমগুলো হামলার কথা স্বীকার করলেও স্থাপনাটির ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে কোনো বিশদ তথ্য দেয়নি।

এপির প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগরের উপকূলবর্তী এই মাহশাহর বন্দরটি ইরানের অর্থনীতি ও জ্বালানি শিল্পের অন্যতম প্রধান লাইফলাইন (রপ্তানি কেন্দ্র)। এই অঞ্চলে ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল বিশেষ অর্থনৈতিক অঞ্চল অবস্থিত। হুতি ও ইরানের সাম্প্রতিক যৌথ ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল এখন সরাসরি তেহরানের অর্থনৈতিক ও জ্বালানি মেরুদণ্ডে আঘাত হানার কৌশল নিয়েছে।

/কহু


  বিষয়:   ইরান  পেট্রোকেমিক্যাল  ইসরায়েলি  বিমান  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: