ইসরায়েলকে চরম ধ্বংসাত্মক জবাবের হুঁশিয়ারি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আজ সকালে ইরানের অভ্যন্তরে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি মিসাইল আঘাত হেনেছে বলে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে দেশটির এলিট ফোর্স ‘ইসলামিক রেভল্যুশনারি

2026-06-08T11:35:00+00:00
2026-06-08T11:35:00+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলকে চরম ধ্বংসাত্মক জবাবের হুঁশিয়ারি আইআরজিসির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১১:৩৫ এএম   (ভিজিট : ২২)
ছবি : সংগৃহীত
আজ সকালে ইরানের অভ্যন্তরে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি মিসাইল আঘাত হেনেছে বলে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে দেশটির এলিট ফোর্স ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি)। সোমবার (৮ জুন) এক জরুরি বিবৃতিতে আইআরজিসি অভিযোগ করেছে, ইসরায়েলি বিমান বাহিনী ইরানের আকাশসীমার বাইরে থেকে দূরপাল্লার ‘এয়ার-লঞ্চড ব্যালিস্টিক মিসাইল’ (আকাশ থেকে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র) ব্যবহার করে এই হামলা চালিয়েছে।

এই হামলার পরপরই ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সমন্বয়কারী সংস্থা ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’ এক কড়া বিবৃতিতে ইসরায়েলকে অবিলম্বে লেবানন এবং বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে (দাহিয়াহ) বোমাবর্ষণ বন্ধ করার জন্য চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে।

ইরানি সামরিক কমান্ডের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ইসরায়েল যদি লেবানন ও ইরানে এই আগ্রাসন অব্যাহত রাখে, তবে তেহরানের পক্ষ থেকে এমন এক চরম ধ্বংসাত্মক ও নজিরবিহীন জবাব দেওয়া হবে যা ইসরায়েল রাষ্ট্র কল্পনাও করতে পারছে না।

/কহু



  বিষয়:   ইসরায়েল  আইআরজিসি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: