ফিলিপাইনের পর ইন্দোনেশিয়াতেও কম্পন, সুলাওয়েসি দ্বীপে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিপাইনে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়াতেও। উৎপত্তিস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪

2026-06-08T13:23:35+00:00
2026-06-08T13:23:35+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ফিলিপাইনের পর ইন্দোনেশিয়াতেও কম্পন, সুলাওয়েসি দ্বীপে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১:২৩ পিএম 
ছবি : সংগৃহীত
ফিলিপাইনে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়াতেও। উৎপত্তিস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দূরে অবস্থিত ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশে এই ভূকম্পন আঘাত হানে, যার ফলে সেখানেও বেশ কিছু ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, উত্তর সুলাওয়েসি প্রদেশের সাঙ্গিহে দ্বীপপুঞ্জ রিজেন্সি থেকে পাওয়া প্রাথমিক তথ্যে জানা গেছে, ভূমিকম্পের সময় আতঙ্কে মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। সেখানে বেশ কিছু কাঁচা ও আধাপাকা ঘরবাড়ির দেয়াল ধসে পড়েছে এবং ছাদ ভেঙে গেছে। তবে ইন্দোনেশিয়ার সীমানার ভেতরে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর ফিলিপাইনের পাশাপাশি ইন্দোনেশিয়ার সুলাওয়েসি ও মালুকু অঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতেও সুনামি সতর্কতা জারি করেছিল দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা। যদিও পরবর্তীতে বড় ধরনের কোনো সুনামির আশঙ্কা কেটে যাওয়ায় সতর্কতা শিথিল করা হয়, তবুও সাগরের উত্তাল পরিস্থিতির কারণে উপকূলের বাসিন্দাদের পরবর্তী কয়েক ঘণ্টা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই উপদ্রুত সাঙ্গিহে দ্বীপপুঞ্জে জরুরি ত্রাণ এবং ক্ষয়ক্ষতি নিরূপণ দল পাঠিয়েছে।

/কহু
  বিষয়:   ফিলিপাইন  ইন্দোনেশিয়া  কম্পন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: