‘এমনটা পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে হতে দেখি না’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউডে নায়িকাদের বয়স নিয়ে দীর্ঘদিনের চর্চা ও বৈষম্য আবারও সামনে আনলেন অভিনেত্রী তাপসী পান্নু। তার মতে, শোবিজ ইন্ডাস্ট্রিতে নারীদের ক্ষেত্রে

2026-06-08T14:03:09+00:00
2026-06-08T14:03:09+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
‘এমনটা পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে হতে দেখি না’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ২:০৩ পিএম 
অভিনেত্রী তাপসী পান্নু। ছবি : সংগৃহীত
বলিউডে নায়িকাদের বয়স নিয়ে দীর্ঘদিনের চর্চা ও বৈষম্য আবারও সামনে আনলেন অভিনেত্রী তাপসী পান্নু। তার মতে, শোবিজ ইন্ডাস্ট্রিতে নারীদের ক্ষেত্রে বয়স একটি বড় সীমাবদ্ধতা হয়ে দাঁড়ালেও পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে একই নিয়ম কার্যকর হয় না।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তাপসী খোলাখুলি কথা বলেন ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে। তিনি জানান, একটি নির্দিষ্ট বয়স পার হলেই নায়িকাদের জন্য ভালো চরিত্র পাওয়া কঠিন হয়ে পড়ে, যা তাদের ক্যারিয়ারে বড় ধরনের প্রভাব ফেলে।

তাপসী বলেন, বলিউডে শাহরুখ খান, সালমান খান, আমির খান বা অক্ষয় কুমারের মতো তারকারা দীর্ঘ সময় ধরে সমান জনপ্রিয়তায় কাজ করে যাচ্ছেন। কিন্তু নায়িকাদের ক্ষেত্রে বয়স বাড়লেই সুযোগ সংকুচিত হয়ে আসে।
আরও পড়ুন

তার ভাষায়, ‘পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে এমনটা খুব একটা দেখা যায় না যে, বয়সের কারণে তাদের কাজের সুযোগ কমে যায়। কিন্তু নারীদের ক্ষেত্রে বারবার এই প্রশ্ন আসে- এই চরিত্রের জন্য কি তিনি বেশি বয়সী হয়ে গেলেন?’

নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতা স্মরণ করে তাপসী জানান, বলিউডে প্রবেশের পর স্থিতিশীল অবস্থানে পৌঁছাতে তার কয়েক বছর সময় লেগেছে। সেই সময় পার হতে না হতেই বয়স নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে।

তিনি বলেন, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করি, তখন বয়স ছিল ২০-এর কোঠায়। কিন্তু নিজের জায়গা তৈরি করতে করতেই ৩০ পেরিয়ে যায়। এরপর অনেক সময়ই শুনতে হয়েছে- এই চরিত্রের জন্য আরও কম বয়সী কাউকে দরকার।’

তাপসীর মতে, এই ধরনের বৈষম্য শুধু পেশাগত নয়, মানসিক চাপও তৈরি করে। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।

তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও দৃঢ় ও পরিপক্ব করে তুলেছেন বলেও জানান এই অভিনেত্রী।

এএডি/
  বিষয়:   পুরুষ  অভিনেতা  বলিউড  নায়িকা  অভিনেত্রী  তাপসী পান্নু 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: