মোসাদ্দেককে সঠিক সময়ে নেওয়া হয়েছে : মিরাজ

স্পোর্টস ডেস্ক

খেলা

প্রায় ৪ বছর পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২০২২ সালের আগস্টে দেশের হয়ে সর্বশেষ ওয়ানডে ম্যাচ

2026-06-08T17:54:41+00:00
2026-06-08T17:54:41+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
মোসাদ্দেককে সঠিক সময়ে নেওয়া হয়েছে : মিরাজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:৫৪ পিএম 
মেহেদী হাসান মিরাজ।
প্রায় ৪ বছর পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২০২২ সালের আগস্টে দেশের হয়ে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। লম্বা সময় জাতীয় দলের বাইরে থেকে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রস্তুত করে চলতি ডিপিএলে দারুণ পারফর্ম করে দলে ডাক পেয়েছেন এই ক্রিকেটার। সৈকতের দলে আসাকে বাড়তি পাওয়া হিসেবে দেখছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে, সঠিক সময়েই মোসাদ্দেক দলে ফিরেছেন।

দীর্ঘ ১৫ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল ৯ জুন থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক মিরাজ। এ সময় মোসাদ্দেকের কাছে ভালো কিছুর প্রত্যাশা ব্যক্ত করে মিরাজ বলেন, ‘ও ঘরোয়াতে অনেক বছর ধরে পারফর্ম করেছে এবং খুব ভালো ক্রিকেটও খেলছে, ছন্দেও আছে। আমার কাছে মনে হয় এটাই সঠিক সময় ওকে নেওয়ার এবং আমাদের যে জায়গাটা আমরা চিন্তা করেছি, সেই জায়গাটা যদি ও ভালো করতে পারে দলের জন্য অনেক ভালো হবে।’

বাংলাদেশ জাতীয় দলের সাবেক নির্বাচক গাজী আশরাফ লিপু আগে বলেছিলেন, মিরাজ দলে থাকলে মোসাদ্দেককে নেওয়ার সুযোগ নেই কারণ দুজনের ভূমিকা একইরকম। তবে মিরাজ জানালেন এমনটা তিনি একদমই মনে করেন না এবং দুজনের ভূমিকা পুরোপুরি ভিন্ন। 

মোসাদ্দেককে ব্যাটিং অলরাউন্ডার এবং নিজেকে বোলিং অলরাউন্ডার বলে আখ্যা দিয়ে মিরাজ বলেন, ‘আমি এবং মোসাদ্দেক কিন্তু একসঙ্গে বাংলাদেশ দলে অনেকদিন খেলেছি এবং ১৯ সালের বিশ্বকাপেও আমরা খেলেছি একসঙ্গে। মোসাদ্দেক তার ভূমিকাটা রাখবে, আমি আমারটা। ও যদি পারফর্ম করতে পারে, এটা আমার জন্য এবং দলের জন্য অনেক বিরাট উপকার হবে।’

মোসাদ্দেকের বোলিং দক্ষতা ও অভিজ্ঞতাকে দলের জন্য বাড়তি সুবিধা হিসেবে দেখছেন অধিনায়ক মিরাজ। তার মতে, পাঁচজন মূল বোলার নিয়ে খেলার সময় দলে এমন একজন বিকল্প বোলার থাকলে অধিনায়কের আত্মবিশ্বাস অনেক বাড়ে এবং দলের ভারসাম্য খুব ভালো থাকে। ঘরোয়া ক্রিকেটে মোসাদ্দেক ভালো বোলিং করে নিজেকে প্রমাণ করেছেন এবং সঠিক জায়গায় বল করতে পারলে সেটি দলের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে মিরাজ আশা প্রকাশ করেন।

সময়ের আলো/টিএইচ
Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: