রাজনৈতিক সংলাপ জোরদার করতে সম্মত ঢাকা-মস্কো

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ ও রাশিয়া দুই দেশের মধ্যে রাজনৈতিক সংলাপ জোরদার করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতিতে একমত পোষণ করেছেন উভয় দেশের

2026-06-08T20:29:01+00:00
2026-06-08T20:29:01+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
জাতীয়
রাজনৈতিক সংলাপ জোরদার করতে সম্মত ঢাকা-মস্কো
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:২৯ পিএম   (ভিজিট : ১২)
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ
বাংলাদেশ ও রাশিয়া দুই দেশের মধ্যে রাজনৈতিক সংলাপ জোরদার করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতিতে একমত পোষণ করেছেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। 

সোমবার (৮ জুন) রাশিয়া সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ওই বৈঠকে সম্পর্ক আরও নিবিড় করতে দুইপক্ষ এমন সিদ্ধান্ত নেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কূটনৈতিক সূত্রগুলো বলছে, সংবাদ সম্মেলনের বলা হয়, দুই দেশের রাজনৈতিক সংলাপ জোরদার করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতিতে দুইপক্ষ সম্মত হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইস্যু দুই দেশের সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের দ্বিতীয় ইউনিট শিগগিরই চালু হবে। 

দুই দেশের মধ্যে বর্তমানে ২ বিলিয়ন ডলারের বেশি বাণিজ্য হচ্ছে। রাশিয়া বাংলাদেশ থেকে সরঞ্জাম, সার, গম আমদানি করে এবং বাংলাদেশ রাশিয়ায় তৈরি পোশাক ও সামুদ্রিক খাবার রফতানি করে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষে রাশিয়া ১৮৫টি স্কলারশিপ দিয়েছে। 

আরও জানা গেছে, জাতিসংঘ এর ৮১ তম সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় রাশিয়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। উভয় পক্ষের মধ্যে বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে মতবিনিময় হয়েছে।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: