সৈয়দ আব্দুল হাদীকে সম্মাননা দেবে শিল্পকলা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ছয় দশকেরও বেশি সময় ধরে বাংলা গানকে সমৃদ্ধ করে আসছেন দেশের বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। তাকে বিশেষ সম্মাননা দিতে

2026-06-09T02:21:12+00:00
2026-06-09T02:21:12+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
আনন্দ সময়
সৈয়দ আব্দুল হাদীকে সম্মাননা দেবে শিল্পকলা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২:২১ এএম   (ভিজিট : ১১)
দেশের বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। সংগৃহীত ছবি
ছয় দশকেরও বেশি সময় ধরে বাংলা গানকে সমৃদ্ধ করে আসছেন দেশের বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। তাকে বিশেষ সম্মাননা দিতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 

জাতীয় নাট্যশালা মিলনায়তনে আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজন করা হয়েছে ‘কালজয়ী কণ্ঠ : শ্রদ্ধা ও ভালোবাসায় সৈয়দ আব্দুল হাদী’ নামে এক অনুষ্ঠানের। সেখানে এই শিল্পীকে সম্মাননা দেওয়া হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া জনপ্রিয় ও কালজয়ী গানগুলো পরিবেশন করবেন বর্তমান প্রজন্মের একাধিক শিল্পী। 

পাশাপাশি তার দীর্ঘ সংগীতজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হবে। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও উপস্থিত থাকবেন।

সম্মাননা প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘শিল্পকলা একাডেমির মতো একটি জাতীয় প্রতিষ্ঠানের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। দীর্ঘ সংগীতজীবনে শ্রোতাদের যে ভালোবাসা পেয়েছি, এই সম্মাননা সেই ভালোবাসারই আরেকটি বহিঃপ্রকাশ। আমি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

সৈয়দ আব্দুল হাদী বাংলাদেশের সংগীতাঙ্গনের অন্যতম উজ্জ্বল নাম। ষাট দশক থেকে তিনি আধুনিক, দেশাত্মবোধক ও সিনেমার গানে সমান জনপ্রিয়তা অর্জন করেন। ‘একবার যদি কেউ ভালোবাসত’, ‘সূর্যোদয়ে তুমি’, ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে’সহ অসংখ্য জনপ্রিয় গান তাকে এনে দিয়েছে বিশেষ মর্যাদা। 

সংগীতে অবদানের জন্য একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   সৈয়দ আব্দুল হাদী  সম্মাননা  শিল্পকলা  সংগীতশিল্পী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: