চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

সরিষাবাড়ী প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে নিপু (৩৫) নামের এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। বিদেশ ফেরত ওই যুবক

2026-06-09T04:21:30+00:00
2026-06-09T04:21:30+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
সরিষাবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৪:২১ এএম 
বিদ্যুতের তার চুরি করতে গিয়ে এই ঘটনা ঘটে। প্রতীকী ছবি
জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে নিপু (৩৫) নামের এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। বিদেশ ফেরত ওই যুবক দুই সন্তানের জনক বলে জানা গেছে। 

এ ছাড়া কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মিয়া (৪৬) নামে আরেকজনের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, নেশার টাকা জোগাতে সোমবার সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নে চুরি করতে যান নিপু। এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি ইকবাল হোসেন জানান, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান। ময়নাতদন্ত এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

এদিকে কুমিল্লার মুরাদনগরে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাসেল মিয়া মারা গেছেন। সোমবার সকালে উপজেলার দারোরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের স্বর্ণকার পাড়ায় একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। 

মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। 

মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   চুরি  বিদ্যুৎস্পৃষ্ট  নিহত  সরিষাবাড়ী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: