টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর সাড়ে

2026-06-09T17:33:30+00:00
2026-06-09T17:33:30+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:৩৩ পিএম   (ভিজিট : ৯)
সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সংগৃহীত ছবি
টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুল হাকিম মিয়ার ছেলে মুরগির ট্রাকের চালক নূরনবী (৬৪), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মো. পলাশের ছেলে ট্রাকের হেলপার রফিকুল (১৮), নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বাসিন্দা মো. এরশাদের ছেলে সাগর (২২) ও ভোলা সদর উপজেলার মো. সেলিমের ছেলে সুমন (২৬)। 

নিহতরা সবাই মুরগিবাহী ট্রাকে ছিল।   

স্থানীয়রা জানান, বাঁশ বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকাগামী একটি মুরগিবাহী ট্রাক বাঁশ বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে যায়।

সখীপুর থানার এএসআই মো. আল মামুন বলেন, ‘নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো হস্তান্তর করা হবে।’

সময়ের আলো/জেডি 


  বিষয়:   টাঙ্গাইল  দাঁড়িয়ে থাকা ট্রাক  ধাক্কা  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: