বীরগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক (দিনাজপুর)

সারাদেশ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন (৪৪) নামে এক মাদক কারবারীকে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

2026-06-09T18:17:58+00:00
2026-06-09T18:17:58+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বীরগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক (দিনাজপুর)
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:১৭ পিএম 
সোমবার (৮ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সংগৃহীত ছবি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন (৪৪) নামে এক মাদক কারবারীকে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। জয়নাল আবেদীন মাহানপুর মধুডাঙ্গী গ্রামের আলী আকবরের ছেলে। 

উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের একটি বাসা থেকে সোমবার (৮ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।   

Advertisement
এসআই জাহাঙ্গীর বাদশা রনি জানায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বীরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জয়নাল আবেদীনের বাড়ি তল্লাশি করে বিছানার নীচ থেকে ২৫০০ পিস ইয়াবা মাদকদ্রব্য উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকার বেশী।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তাহমুদার রহমান বাদী হয়ে জয়নাল আবেদীনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সরণীয় ১০ (খ) ধারায় মামলা করেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত জয়নাল আবেদীনের কর্মকাণ্ডের উপর নজরদারি ছিল। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   বীরগঞ্জ  ২৫০০ পিস  ইয়াবা  মাদক ব্যবসায়ী  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: