লালপুরে ইয়াবাসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

​লালপুর (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের লালপুরে অভিনব কায়দায় ক্লোন অ্যাপস ব্যবহার করে হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার

2026-06-09T18:22:38+00:00
2026-06-09T18:22:38+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
লালপুরে ইয়াবাসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার
​লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:২২ পিএম 
পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।​ ছবি : সময়ের আলো
নাটোরের লালপুরে অভিনব কায়দায় ক্লোন অ্যাপস ব্যবহার করে হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। 

এ সময় তাদের কাছ থেকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Advertisement
সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।​ গ্রেফতারকৃতরা হলেন- মোহরকয়া ভাঙাপাড়া গ্রামের সোহেল রানা ওরফে রানা সরদার (২৪), মোতাকাব্বির (২০) এবং টুটুল প্রামানিক (৫০)।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশের একটি চৌকস দল মোহরকয়া ভাঙাপাড়া এলাকার অহিদ মোল্লার বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানে আসামিদের তল্লাশি করে ৯৯ পিস ইয়াবাসহ আটক করা হয়। ​পরবর্তীতে তাদের সাথে থাকা মোবাইল ফোনগুলো পরীক্ষা করে দেখা যায়, তারা দীর্ঘদিন ধরে ক্লোন অ্যাপস ব্যবহার করে সাধারণ মানুষের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে আসছিল। এই হ্যাকিংয়ের মাধ্যমে তারা দেশের এবং বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে অভিনব কায়দায় প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। 

​এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সাইবার নিরাপত্তা (সুরক্ষা) আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার (৯ জুন) আসামিদের আদালতে সোপর্দ করা হবে। অপরাধ ও সাইবার অপরাধ দমনে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   লালপুর  ইয়াবা  প্রতারক চক্র  সদস্য গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: