আলো ছড়াচ্ছেন তুষি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ক্যারিয়ারে সুন্দর সময় পার করছেন মডেল-অভিনেত্রী নাজিফা তুষি। একের পর এক নতুন কাজে আলো ছড়াচ্ছেন তিনি। ঈদুল ফিতরে ‘প্রেশার কুকার’

2026-06-10T03:00:10+00:00
2026-06-10T03:00:10+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দ সময়
আলো ছড়াচ্ছেন তুষি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৩:০০ এএম   (ভিজিট : ১০)
অভিনেত্রী নাজিফা তুষি। ছবি : সংগৃহীত
ক্যারিয়ারে সুন্দর সময় পার করছেন মডেল-অভিনেত্রী নাজিফা তুষি। একের পর এক নতুন কাজে আলো ছড়াচ্ছেন তিনি। ঈদুল ফিতরে ‘প্রেশার কুকার’ দিয়ে আলোচনায় ছিলেন। ঈদুল আজহায় হাজির হয়েছেন ‘রইদ’ নিয়ে। এর রেশ থাকতেই ভিন্ন রূপে দেখা দিলেন অভিনেত্রী। 

গতকাল জার্মানির কোলনে বিশ্বের অন্যতম বৃহৎ সিরিজকেন্দ্রিক উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হয়েছে তুষি অভিনীত বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘অ্যানি’। 

সিরিজটি ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে প্রতিযোগিতা করেছে। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিরিজ শুধু সিরিজকেন্দ্রিক কোনো বৈশ্বিক উৎসবে প্রদর্শিত হয়। 

এর আগের দিন প্রকাশ হয় সিরিজটির অফিসিয়াল ট্রেলার ও পোস্টার, যা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। প্রশংসিত হয়েছে তুষির উপস্থিতি। সিরিজটির কাহিনি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ‘রেহেনা মরিয়ম নূর’খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ। এই সিরিজের দেখানো হয়েছে ডিস্টোপিয়ান গল্প।

‘অ্যানি’ সিরিজে নামভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। তার চরিত্র অ্যানি একজন তরুণী নার্স, যিনি নিজের পাঁচ ভাইবোনকে আগলে রেখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান। 

কিন্তু এক ভয়াবহ হামলার পর তার জীবনের গতিপথ বদলে যায় চিরতরে। নিজের ভেতরে ও চারপাশে জমে থাকা সব ঘৃণার সঙ্গে লড়তে লড়তে, অ্যানি এমন এক অন্ধকারে নিজেকে খুঁজে পায়, যেখান থেকে সে প্রতিশোধ ছাড়া আর কিছুই দেখতে পায় না। হয়ে ওঠে দুর্ধর্ষ এক নারী। 

সিরিজটি সম্পর্কে জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল উল্লেখ করেছে, বাংলাদেশ থেকে আসা এই সিরিজটি একটি ‘যদি এমন হতো’ ধরনের কল্পিত পরিস্থিতি রূপ দিয়েছে এক শ্বাসরুদ্ধকর নাটকীয় থ্রিলারে।

সিরিজটিতে নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহসহ অনেকে।

সিরিজটি নির্মিত হয়েছে ‘মেট্রোভিডিও’, ‘ক্যাটালগ’, ‘জিরেল’ এবং ‘অডেশাস অরিজিনালস’-এর ব্যানারে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘অ্যানি’ নির্মিত হয়েছে চেম্বার ড্রামার ভাষায়। সাদের পূর্ববর্তী কাজগুলোর মতোই এই সিরিজেও নারী-পুরুষ সম্পর্কের ভেতরের অসমতা, অবিশ্বাস এবং সামাজিক সহিংসতার বিষয়গুলো নতুনভাবে অনুসন্ধান করা হয়েছে। ব্যক্তিগত ট্রমা এবং সামাজিক সংকট একসূত্রে গেঁথে নির্মিত হয়েছে সিরিজটি।  

প্রসঙ্গত, ২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শোবিজে পা রাখেন তুষি।

বিজ্ঞাপন ও নাটক কাজ করলেও ‘আইসক্রিম’ নিয়ে বড়পর্দায় যাত্রা শুরু। ‘হাওয়া’র পর গত রোজার ঈদে ফেরেন ‘প্রেশার কুকার’ দিয়ে।  মুক্তির অপেক্ষায় রয়েছে তুষি অভিনীত রায়হান রাফীর ‘আন্ধার’, এন রাশেদ চৌধুরী ‘সখী রঙ্গমালা’। শুটিং করছেন রবিউল আলম রবি পরিচালিত ‘সুরাইয়া’ সিনেমায়। 

/এসএকে


  বিষয়:   আলো  নাজিফা তুষি  মডেল  অভিনেত্রী 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: