সকালে মাঠে নামছে আর্জেন্টিনা-আইসল্যান্ড, খেলা দেখবেন যেভাবে

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আগামীকাল মাঠে নামছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আলাবামায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় সকাল ৭টায়

2026-06-10T03:45:46+00:00
2026-06-10T03:45:46+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
সকালে মাঠে নামছে আর্জেন্টিনা-আইসল্যান্ড, খেলা দেখবেন যেভাবে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৩:৪৫ এএম 
ছবি : সংগৃহীত
বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আগামীকাল মাঠে নামছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আলাবামায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় সকাল ৭টায় আইসল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল।

এই ম্যাচটি আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির জন্য শেষ মুহূর্তের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ। বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে যে একাদশ মাঠে নামতে পারে, তার একটি স্পষ্ট ধারণা মিলতে পারে আইসল্যান্ডের বিপক্ষে এই লড়াই থেকে।

সর্বশেষ প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হলেও এবার মূল একাদশের বেশিরভাগ ফুটবলারকে বেশি সময় মাঠে রাখার পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের।

আর্জেন্টিনা শিবিরের সবচেয়ে বড় সুখবর, চোট কাটিয়ে ফিরছেন অধিনায়ক লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে পাওয়া পেশির চোট থেকে সেরে উঠে তিনি আইসল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশেই থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ঘরে বসেই ম্যাচটি উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। খেলা সরাসরি সম্প্রচার করবে ইএসপিএন ও ইএসপিএন ডিপোর্তেস। এছাড়া ওয়াচ ইএসপিএন, ফুবো টিভি, স্লিং টিভি, ফানাতিজ, ভিক্স ও ফ্যানকোড প্ল্যাটফর্মেও দেখা যাবে ম্যাচটি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

গোলরক্ষক : জেরোনিমো রুলি

রক্ষণভাগ : নিকোলাস কাপালদো/আগুস্তিন জিয়াই, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো

মধ্যমাঠ : রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এক্সেকিয়েল পালাসিওস

আক্রমণভাগ : লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ/হোসে ম্যানুয়েল লোপেস

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি কতটা সম্পন্ন হয়েছে, তার শেষ মূল্যায়নের সুযোগ মিলবে এই ম্যাচে। একই সঙ্গে মেসির ফেরা এবং সম্ভাব্য মূল একাদশের সমন্বয়ও থাকবে আর্জেন্টাইন সমর্থকদের বিশেষ নজরে।

/এসএকে
  বিষয়:   মাঠ  আর্জেন্টিনা  আইসল্যান্ড  খেলা  ফুটবল 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: