হেলিকপ্টার ভূপাতিত করার জেরে ইরানে ফের মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি ‘অ্যাপাচি’ হেলিকপ্টার ধ্বংসের জের ধরে ইরানের বিভিন্ন

2026-06-10T08:28:26+00:00
2026-06-10T08:28:26+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
আন্তর্জাতিক
হেলিকপ্টার ভূপাতিত করার জেরে ইরানে ফের মার্কিন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৮:২৮ এএম   (ভিজিট : ২৬)
১৭ এপ্রিল টহল চলাকালীন হরমুজ প্রণালীর উপর দিয়ে একজোড়া এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার উড়ছে। ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি ‘অ্যাপাচি’ হেলিকপ্টার ধ্বংসের জের ধরে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত অবস্থানে ধারাবাহিক হামলা শুরু করেছে মার্কিন বিমান বাহিনী। 

এই ঘটনার পর তেহরানের পক্ষ থেকেও কঠোর পাল্টা আঘাতের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মার্কিন সামরিক সদর দপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৯ জুন) গ্রীনিচ মান সময় রাত ১০টা থেকে এই অভিযান শুরু হয়। ওয়াশিংটনের দাবি, ইরানের পক্ষ থেকে বিনা উস্কানিতে যে আগ্রাসন চালানো হয়েছে, এটি তারই ‘যথাযথ জবাব’।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানিয়েছে, হামলার প্রথম তরঙ্গে হরমুজ প্রণালীর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপ, সিরিক ও জাস্ক বন্দরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর বুধবারও জাস্ক এবং বন্দর আব্বাস এলাকায় নতুন করে হামলার খবর পাওয়া গেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেলিকপ্টারটি ভূপাতিত করার জন্য সরাসরি ইরানকে অভিযুক্ত করেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, প্রণালীতে নিয়মিত টহল দেওয়ার সময় ইরানি বাহিনী মার্কিন বিমানটিকে লক্ষ্য করে গুলি ছুড়ে ভূপাতিত করে। যুক্তরাষ্ট্র এই উস্কানির উপযুক্ত জবাব দেবে বলেও তিনি সাফ জানিয়ে দেন। তিনি উল্লেখ করেন যে, হেলিকপ্টারে থাকা দুই ক্রু সদস্যকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, একটি অত্যাধুনিক আমেরিকান ‘সি ড্রোন’ ব্যবহার করে ওই দুই ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সামরিক অভিযানে এই ধরনের বিশেষ জলযান ব্যবহারের বিষয়টি এই প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকার করল মার্কিন প্রশাসন।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, হেলিকপ্টারটি ধ্বংস করতে ইরান একটি ড্রোন ব্যবহার করেছিল। তবে এটি পূর্বপরিকল্পিত কোনো হামলা নাকি দুর্ঘটনা, তা এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি বলে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

এদিকে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দেশের সীমানার কাছে অবস্থান করা যেকোনো বিদেশি বাহিনী সবসময় ঝুঁকির মধ্যেই থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে লেখেন, “ইরানি বাহিনী কোনো ধরনের আক্রমণ বা হুমকি মুখ বুজে সহ্য করবে না। নিজেদের নিরাপত্তা চাইলে অবিলম্বে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান।”

সময়ের আলো/জেডি 


  বিষয়:   হেলিকপ্টার ভূপাতিত  ইরান  মার্কিন হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: