কাশ্মিরে পাকিস্তানের সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তান অধিকৃত কাশ্মিরের মুজাফফরাবাদের কাছে দেশটির সামরিক বাহিনীর একটি এমআই-১৭ উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে।বুধবার (১০ জুন) সকালের দিকের এই দুর্ঘটনায়

2026-06-10T18:34:45+00:00
2026-06-10T18:34:45+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
আন্তর্জাতিক
কাশ্মিরে পাকিস্তানের সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৬:৩৪ পিএম   (ভিজিট : ৩২)
কাশ্মিরে পাকিস্তানের সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত। সংগৃহীত ছবি
পাকিস্তান অধিকৃত কাশ্মিরের মুজাফফরাবাদের কাছে দেশটির সামরিক বাহিনীর একটি এমআই-১৭ উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। 

বুধবার (১০ জুন) সকালের দিকের এই দুর্ঘটনায় ওই উড়োজাহাজের সব আরোহী নিহত হয়েছেন বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে। 

দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা বলেছে, উড্ডয়নের সময় উড়োজাহাজটির কারিগরি ত্রুটি দেখা দেয়। পাকিস্তানের আইএসপিআর বলেছে, ‌‌উড়োজাহাজে থাকা সব কর্মকর্তা ও সেনাসদস্য শাহাদাত বরণ করেছেন। কেউ বেঁচে নেই।

তবে ওই উড়োজাহাজে সামরিক বাহিনীর কতজন সদস্য ছিলেন বিষয়ে কোনও তথ্য জানায়নি পাক আইএসপিআর। উদ্ধার ও অনুসন্ধানকারী বিভিন্ন দলের সদস্যরা তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছেন। 


দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর। 

দেশটির সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ অসীম মুনির এবং সেনাবাহিনীর সব স্তরের কর্মকর্তা-সদস্যরা উড়োজাহাজ বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

এর আগে, গত বছরের সেপ্টেম্বরে গিলগিট-বালতিস্তানের দিয়াম জেলায় কারিগরি ত্রুটির জেরে সেনাবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচ সৈন্য নিহত হন। একই বছরের আগস্টে খাইবার পাখতুনখোয়া সরকারের একটি উদ্ধারকারী উড়োজাহাজ বৈরী আবহাওয়ার কারণে মোহমান্দ জেলায় বিধ্বস্ত হয়। এতে দুই পাইলট ও তিন ক্রু সদস্যের প্রাণহানি ঘটে। 


/ইউএমএইচ



  বিষয়:   কাশ্মির  পাকিস্তান  উড়োজাহাজ  বিধ্বস্ত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: