ইরান ও হিজবুল্লাহমুক্ত দেশ গড়তে ‘লড়াই’ করার আহ্বান ইসরায়েলের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তার লেবাননি সমকক্ষকে ইরান ও হিজবুল্লাহর প্রভাবমুক্ত একটি

2026-06-10T19:43:07+00:00
2026-06-10T19:43:07+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরান ও হিজবুল্লাহমুক্ত দেশ গড়তে ‘লড়াই’ করার আহ্বান ইসরায়েলের প্রেসিডেন্টের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : ১৬)
লেবাননে হামলা। ছবি : সংগৃহীত
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তার লেবাননি সমকক্ষকে ইরান ও হিজবুল্লাহর প্রভাবমুক্ত একটি দেশের জন্য লড়াই করার আহ্বান জানিয়েছেন।

হারজগ বলেন, ইসরায়েল আমাদের নাগরিকদের ওপর কোনো ধরনের হামলা কিংবা আমাদের সীমান্ত অতিক্রম করে আসা কোনো আক্রমণ মেনে নিতে পারে না। নিজেদের রক্ষা করার পূর্ণ অধিকার আমাদের রয়েছে। আমাদের জাতির নিরাপত্তা নিশ্চিত করবে— এমন কোনো সুস্পষ্ট ব্যবস্থা না হওয়া পর্যন্ত সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই বিষয়টি এখন আপনাদের হাতে, এর জন্য লড়াই করুন। 

উত্তর ইসরায়েলে, লেবানন সীমান্তের কাছে দাঁড়িয়ে লেবাননের প্রেসিডেন্ট আউন এবং দেশটির জনগণের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে হারজগ বলেন, তিনি আউনের প্রতি শান্তির হাত বাড়িয়ে দিচ্ছেন। তিনি আরও বলেন, যদি লেবানন ও ইসরায়েল শান্তির দিকে এগোতে চায়, তাহলে লেবাননকে অবশ্যই ইরান ও হিজবুল্লাহর প্রভাব থেকে মুক্ত থাকতে হবে।


ইসরায়েল দীর্ঘদিন ধরে মনে করে যে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং সীমান্ত এলাকা থেকে তাদের সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।

হারজগ আরও বলেন, ইসরায়েলিদের জন্য গাড়ি চালিয়ে বৈরুতে যেতে পারার চেয়ে বড় স্বপ্ন আর কিছু নেই। এটি সম্পূর্ণভাবে আপনাদের ওপর নির্ভর করছে। আপনাদের মধ্য থেকে হিজবুল্লাহকে প্রত্যাখ্যান করুন, ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলোকে সরিয়ে দিন। ভয় পাবেন না— এ কথা বলুন এবং সেই অনুযায়ী কাজ করুন। 

তবে প্রেসিডেন্ট আউন ইতোমধ্যেই ইরান এবং তাদের মিত্র হিজবুল্লাহর সমালোচনা করেছেন। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর তিনি হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ডকে অবৈধ ঘোষণা করেন এবং অভিযোগ করেন যে গোষ্ঠীটি তেহরানের নির্দেশে কাজ করছে। 

সূত্র : সিএনএন 

/ইউএমএইচ 


  বিষয়:   ইরান  হিজবুল্লাহ  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: