সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ বনদস্যু আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সুন্দরবনের ‘জোনাব বাহিনীর’ ৩ বনদস্যুকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সুন্দরবন এলাকায় ডাকাতি,

2026-06-10T20:05:55+00:00
2026-06-10T20:05:55+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ বনদস্যু আটক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৮:০৫ পিএম   (ভিজিট : ১২)
৩ বনদস্যুকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি : সংগৃহীত
সুন্দরবনের ‘জোনাব বাহিনীর’ ৩ বনদস্যুকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সুন্দরবন এলাকায় ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বুধবার (১০ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাসিন্দা আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) ও ফারুক হোসেন (৩৬)। তারা বনদস্যু জোনাব বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জোনাব বাহিনীর সদস্যরা শ্যামনগর থানার কালিঞ্চি স্লুইচগেট সংলগ্ন এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে জোনাব বাহিনীর ওই তিন সদস্যকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে শ্যামনগর থানার হরিণটানা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক বনদস্যুদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এসএকে


  বিষয়:   সুন্দরবন  অস্ত্র  গোলাবারুদ  বনদস্যু  আটক  সাতক্ষীরা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: