প্রবাসীদের সুরক্ষায় সংসদীয় কমিটি গঠনের আহ্বান হান্নান মাসউদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রবাসীদের স্বার্থ রক্ষায় এবং ভবিষ্যতে তাদের হয়রানি ও প্রতারণা বন্ধে সংসদীয় কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য আব্দুল হান্নান

2026-06-10T21:42:58+00:00
2026-06-10T21:42:58+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
প্রবাসীদের সুরক্ষায় সংসদীয় কমিটি গঠনের আহ্বান হান্নান মাসউদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:৪২ পিএম 
সংগৃহীত ছবি
প্রবাসীদের স্বার্থ রক্ষায় এবং ভবিষ্যতে তাদের হয়রানি ও প্রতারণা বন্ধে সংসদীয় কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি প্রবাসী শ্রমিকদের নানা দুর্ভোগ, প্রতারণা ও প্রশাসনিক অব্যবস্থাপনার চিত্র তুলে ধরতে গিয়ে এ সব কথা বলেন। 

তিনি বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সত্ত্বেও প্রবাসীরা এখনও নানা ধরনের হয়রানি, দুর্নীতি ও প্রতারণার শিকার হচ্ছেন।

সংসদে বক্তব্যে হান্নান মাসউদ অভিযোগ করেন, বিদেশে কর্মসংস্থানের নামে অসংখ্য ভুয়া রিক্রুটিং এজেন্সি সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে সর্বস্বান্ত করছে। রাজধানীর বিভিন্ন এলাকায় লাইসেন্সবিহীন রিক্রুটিং এজেন্সি পরিচালিত হলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা খুব কমই দেখা যায়। 

তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে ভুয়া কোম্পানির চাহিদাপত্র দেখিয়ে অনেক শ্রমিকের কাছ থেকে বিপুল অর্থ নেওয়া হয়। জমি-জমা বিক্রি করে বিদেশে যাওয়া এসব শ্রমিকের অনেকেই বিদেশে গিয়ে মানবেতর পরিস্থিতির মুখোমুখি হন। এমনকি অনেকে খাদ্য সংকট ও অবহেলার কারণে মৃত্যুবরণও করেন কিন্তু এসব ঘটনায় সংশ্লিষ্ট দূতাবাস বা কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা খুব কমই দেখা যায়। 

সংসদ সদস্য আরও বলেন, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানির হার অনেক কম। আইটি, স্বাস্থ্য ও প্রকৌশল খাতে দক্ষ কর্মী পাঠানোর হার এক শতাংশেরও নিচে।  

তিনি দাবি করেন, প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ ভিসা জালিয়াতির শিকার হলেও বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা যাচ্ছে না। 

প্রবাসী শ্রমিকদের দুর্ঘটনায় আহত হওয়া, মৃত্যুবরণ এবং দেশে ফেরার পর পুনর্বাসনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন হান্নান মাসউদ। তিনি বলেন, প্রতিবছর বিপুল সংখ্যক প্রবাসীর মরদেহ দেশে আসে, কিন্তু তাদের পরিবারের পাশে দাঁড়ানোর কার্যকর ব্যবস্থা নেই।

পাসপোর্ট নবায়ন প্রক্রিয়াতেও অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে তিনি বলেন, বিভিন্ন দেশে প্রবাসীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে এবং প্রয়োজনের তুলনায় অনেক বেশি সময় লাগছে।

সময়ের আলো/টিএইচ
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: