ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনে পৌঁছেছে। আগে এই সংখ্যা ছিল ৪১ জন।দেশটির সিভিল ডিফেন্স

2026-06-10T21:45:33+00:00
2026-06-10T22:58:55+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
আন্তর্জাতিক
ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:৪৫ পিএম  আপডেট: ১০.০৬.২০২৬ ১০:৫৮ পিএম  (ভিজিট : ১৭)
দক্ষিণ ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ছবি : মেহের নিউজ
দক্ষিণ ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনে পৌঁছেছে। আগে এই সংখ্যা ছিল ৪১ জন। 

দেশটির সিভিল ডিফেন্স অফিসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬৩০ জন আহত হয়েছেন এবং ১৭ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে এবিএস-সিবিএন নিউজ।

ভূমিকম্পটি সোমবার সকালে মিন্ডানাও দ্বীপের দক্ষিণ উপকূলের কাছাকাছি আঘাত হানে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এতে প্রায় ২,৫০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৪৬০টি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। 

দুর্যোগের পর জেনারেল স্যান্টোস শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রায় ১ লাখ ৪৫ হাজারেরও বেশি মানুষ এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।


/ইউএমএইচ



  বিষয়:   ফিলিপাইন  ভূমিকম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: