উন্নত জাতের গবাদিপশু উদ্ভাবন, পেলেন পুরস্কার

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

গবাদিপশুর জাত উন্নয়নের মাধ্যমে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদিত উন্নত জাতের গরু ও

2026-06-10T22:19:01+00:00
2026-06-10T22:19:01+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
উন্নত জাতের গবাদিপশু উদ্ভাবন, পেলেন পুরস্কার
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১০:১৯ পিএম 
ছবি : সময়ের আলো
গবাদিপশুর জাত উন্নয়নের মাধ্যমে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদিত উন্নত জাতের গরু ও মোষের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে জেলার রুহিয়া উপজেলার ভেলারহাট প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Advertisement
অনুষ্ঠানে প্রান্তিক খামারিদের গবাদিপশুর মানোন্নয়নে এ অঞ্চলের শতাধিক খামারি অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ব্র্যাকের সিমেন (বির্য) ব্যবহারকারী শ্রেষ্ঠ ২০ জন খামারিকে পুরস্কৃত করা হয়।

পরে প্রতিটি গরু ও মোষকে লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) এবং খুরা রোগের ভ্যাকসিন প্রদান করা হয়। এছাড়া কৃত্রিম প্রজনন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সুখের খনি’ শীর্ষক একটি নাটক মঞ্চস্থ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ প্রধান কার্যালয়ের ডা. মতিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজহার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. অমল কুমার রায় এবং ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আহমেদ ওমর ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ রংপুর রিজিয়নের ডা. মো. এরমান আলী।

/এসএকে
  বিষয়:   উন্নত  জাত  গবাদিপশু  উদ্ভাবন  পুরস্কার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: