শিল্পকলায় ‘নতুন নাটকের উৎসব’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আট দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে ‘নতুন নাটকের উৎসব’ শিরোনামের এই উৎসব

2026-06-11T02:41:17+00:00
2026-06-11T02:41:17+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
আনন্দ সময়
শিল্পকলায় ‘নতুন নাটকের উৎসব’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২:৪১ এএম   (ভিজিট : ৪)
ছবি : সংগৃহীত
আট দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে ‘নতুন নাটকের উৎসব’ শিরোনামের এই উৎসব শুরু হবে আগামীকাল ১২ জুন, আর শেষ হবে ১৯ জুন। ২০২৫ সালের বিভিন্ন নাট্যদলের মঞ্চস্থ নতুন নাটক থেকে নির্বাচিত নাটক নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ১২ থেকে ১৯ জুন শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটক।

উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে ‘চোরের নাম চরণদাস’। পরিবেশনায় দিনাজপুর নাট্য সমিতি। নাটকটি নির্দেশনা দিয়েছেন নয়ন বার্টেল। দ্বিতীয় দিন ১৩ জুন রয়েছে বান্দরবানের ইয়াং বংহুং থিয়েটারের নাটক ‘রিনা পুং’। নির্দেশনায় সিংয়ং ম্রো। ১৪ জুন দেখা যাবে দৃশ্যকাব্য নাট্যদলের প্রযোজনা ‘ইডিপাস’। গ্রিক নাট্যকার সফোক্লিসের অমর সৃষ্টি ইডিপাস নির্দেশনা দিয়েছেন হাবিব মাসুদ।

১৫ জুন প্রদর্শিত হবে হান্ট থিয়েটারের ‘ক্যাফে দ্য ভলতে’। নাটকটির মূল ভাবনা, গল্প ও নির্দেশনা দিয়েছেন ডায়না ম্যারিলিন চৌধুরী। চিত্রনাট্য করেছেন আবিদ হাসান। প্রাচ্যনাট্যের ‘ব্যতিক্রম ও নিয়ম’ নাটকটি দেখা যাবে ১৬ জুন। জার্মান নাট্যকার বার্টল্ট ব্রেখটের বিখ্যাত নাটক ‘দ্য এক্সসেপশন অ্যান্ড দ্য রুল’ নাটকটির অনুবাদ করেছেন শহীদুল মামুন এবং নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।

১৭ জুন রয়েছে ঢাকা থিয়েটারের ‘রঙমহাল’। ড. রুবাইয়াৎ আহমেদের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন অভিনেতা ফারুক আহমেদ। এটি তার নির্দেশিত প্রথম নাটক। ১৮ জুন দেখা যাবে নাট্যায়ন সিলেটের নাটক ‘মহাকালের অন্তর্যাত্রা’। নির্দেশনায় মোস্তাক আহমেদ। উৎসবের শেষ দিন ১৯ জুন প্রদর্শিত হবে যশোরের শব্দ থিয়েটারের ‘দ্য গ্রেট স্মাগলার’। নির্দেশনা দিয়েছেন মাস‌উদ জামান।

প্রতিদিন নাটক প্রদর্শনীর আগে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে থাকছে বাংলা নাটকের গান নিয়ে আয়োজন। এ ছাড়া ১৫ থেকে ১৯ জুন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে উদীয়মান নাট্যনির্দেশকদের জন্য বিশেষ কর্মশালা ‘সমকালীন বিশ্ব বাস্তবতায় নাট্য সৃজন : দর্শন, নন্দ ও কৃৎকৌশল’।

সময়ের আলো/আআ



  বিষয়:   শিল্পকলা  নতুন  নাটক  উৎসব 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: