হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক

2026-06-11T08:11:47+00:00
2026-06-11T10:20:26+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা তেহরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:১১ এএম  আপডেট: ১১.০৬.২০২৬ ১০:২০ এএম
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার পর তেহরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্য খাতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় তারা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সংস্থাটির দাবি, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে কোনো ধরনের নৌযান চলাচল স্বাভাবিক থাকবে না।

বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহ ও মূল্য পরিস্থিতিতে সরাসরি প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন

আইআরজিসি আরও দাবি করেছে, নিষেধাজ্ঞা অমান্য করে প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যদিও এ বিষয়ে স্বাধীন কোনো সূত্র থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের একাধিক স্থাপনায় বুধবার গভীর রাতে পরিচালিত হামলা ছিল তেহরানের ধারাবাহিক আগ্রাসী কর্মকাণ্ডের প্রতিক্রিয়া। মার্কিন পক্ষের দাবি, তাদের অভিযান নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে।

এএডি/
  বিষয়:   হরমুজ  প্রণালি  বন্ধ  ঘোষণা  তেহরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: