প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:২৮ এএম আপডেট: ১১.০৬.২০২৬ ৯:৪২ এএম
খেজুরে খরচ কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার। গ্রাফিক : সময়ের আলো পুষ্টিসমৃদ্ধ খাবার খেজুর কমবেশি সারা বছরই খেয়ে থাকে দেশের মানুষ। বিশেষ করে রমজানে ইফতারের সময় খাবারের অন্যতম প্রধান উপাদান খেজুর। এবার খেজুরে খরচ কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে খেজুর আমদানিতে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব থাকতে পারে। ফলে, দেশের বাজারে খেজুরের দাম কমার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
/মহু