ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত

2026-06-11T10:19:54+00:00
2026-06-11T10:19:54+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সারাদেশ
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:১৯ এএম   (ভিজিট : ১৮)
প্রতীকী ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১০ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ফেনীর খাইয়ারা ভোজনবাড়ি রেস্টুরেন্টের সামনে, মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে আসা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের চাকা পাংচার হলে সেটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে চালক ও সহকারী চাকা পরিবর্তন করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজনও সেখানে জড়ো হন। ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে এবং পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়।

দুর্ঘটনার খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে একজনকে মৃত ঘোষণা করা হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মধ্যে একজনের পরিচয় জাহাঙ্গীর (৪০) হিসেবে জানা গেছে। অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন তালুকদার জানান, রাত ২টার পরপরই অন্তত ১০ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন, পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

/এসএকে


  বিষয়:   ফেনী  সড়ক  দুর্ঘটনায  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: