আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি : ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির নতুন পরিসংখ্যান প্রকাশের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মে মাসে বার্ষিক

2026-06-11T10:24:53+00:00
2026-06-11T11:40:54+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
আন্তর্জাতিক
আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি : ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:২৪ এএম  আপডেট: ১১.০৬.২০২৬ ১১:৪০ এএম  (ভিজিট : ১৫)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির নতুন পরিসংখ্যান প্রকাশের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মে মাসে বার্ষিক মূল্যস্ফীতি ৪.২ শতাংশে পৌঁছানোর পর তিনি বলেন, ‘আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি’-যা তাৎক্ষণিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

বুধবার (১০ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, অর্থনৈতিক চাপ ও আঞ্চলিক সংঘাত সত্ত্বেও দেশের অর্থনীতি নিয়ে তিনি উদ্বিগ্ন নন। তার ভাষায়, ‘না, আমি এটা ভালোবাসি। সংখ্যাগুলো দুর্দান্ত ছিল।’

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি টানা তৃতীয় মাসে বেড়েছে। ফেব্রুয়ারিতে যেখানে হার ছিল ২.৪ শতাংশ, মার্চে তা বেড়ে ৩.৩ শতাংশে দাঁড়ায়। এপ্রিলে আরও বেড়ে ৩.৮ শতাংশে পৌঁছানোর পর মে মাসে তা ৪.২ শতাংশে গিয়ে দাঁড়ায়- যা প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
আরও পড়ুন

অর্থনীতিবিদদের মতে, এই ধারাবাহিক বৃদ্ধি ভোক্তাদের ক্রয়ক্ষমতা ও বাজারে ব্যয়ের চাপ বাড়াতে পারে। একই সঙ্গে ফেডারেল রিজার্ভের সুদের হার নীতি এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার ওপরও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

ট্রাম্প এ সময় জ্বালানি বাজার নিয়েও মন্তব্য করেন। তিনি দাবি করেন, সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্র বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলেছে, যার ফলে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৮৫ ডলারের কাছাকাছি স্থিতিশীল রয়েছে।

তবে তার এসব বক্তব্যের কিছু অংশ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা। বিশেষ করে সামরিক বা কৌশলগত পদক্ষেপের মাধ্যমে জ্বালানি বাজার নিয়ন্ত্রণের দাবির পক্ষে তাৎক্ষণিক প্রমাণ পাওয়া যায়নি।

এএডি/


  বিষয়:   আমি  মুদ্রাস্ফীতি  ভালোবাসি  ডোনাল্ড ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: