‘শাকিবের সঙ্গে কাজ করলে টেনশন থাকে না’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ছোট পর্দার পরিচিত মুখ ও অভিনেত্রী সেমন্তী সৌমি সম্প্রতি ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে নিজের অভিজ্ঞতা ও মতামত জানিয়েছেন। এক

2026-06-11T11:04:09+00:00
2026-06-11T11:04:09+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
‘শাকিবের সঙ্গে কাজ করলে টেনশন থাকে না’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:০৪ এএম 
অভিনেত্রী সেমন্তী সৌমি। ছবি : সংগৃহীত
ছোট পর্দার পরিচিত মুখ ও অভিনেত্রী সেমন্তী সৌমি সম্প্রতি ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে নিজের অভিজ্ঞতা ও মতামত জানিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি শাকিব খানের পেশাদারিত্ব ও জনপ্রিয়তার ভূয়সী প্রশংসা করেন।

অভিনয়শিল্পী হিসেবে দর্শকের কাছে ইতোমধ্যেই পরিচিতি পাওয়া সেমন্তী বলেন, বাংলাদেশের বিনোদন জগতে শাকিব খানের অবস্থান আলাদা এবং অনন্য।

Advertisement
তার মতে, শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া অনেকের জন্যই বড় সৌভাগ্যের বিষয়। তিনি বলেন, এমন একজন তারকার সঙ্গে প্রথম দিকেই পর্দায় আসা নতুনদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে দেয়।
আরও পড়ুন

সেমন্তী সৌমি আরও জানান, শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলনামূলকভাবে চাপমুক্ত। তার ভাষায়, ‘তার সঙ্গে কাজ করলে আলাদা কোনো টেনশন থাকে না। কাজটা অনেকটা স্বাভাবিকভাবেই এগিয়ে যায়।’

তিনি আরও উল্লেখ করেন, শাকিব খানের সিনেমাগুলো সাধারণত দর্শকের ব্যাপক আগ্রহ তৈরি করে, ফলে নতুন শিল্পীদের জন্য পরিচিতি পাওয়ার সুযোগও দ্রুত তৈরি হয়।

তার ভাষায়, শাকিব খানের প্রজেক্টগুলোতে কাজ করলে তা সহজেই দর্শকের কাছে পৌঁছে যায় এবং স্বাভাবিকভাবেই জনপ্রিয়তা পাওয়া যায়। তবে অন্যান্য জায়গায় তুলনামূলকভাবে সংগ্রাম বেশি করতে হয় বলেও মন্তব্য করেন তিনি।

এএডি/
  বিষয়:   শাকিব  কাজ  টেনশন  অভিনেত্রী  সেমন্তী সৌমি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: