বিশ্বকে কঠোর সতর্কবার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে নতুন করে কঠোর সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি ক্রমেই

2026-06-11T11:33:19+00:00
2026-06-11T11:40:25+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
বিশ্বকে কঠোর সতর্কবার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:৩৩ এএম  আপডেট: ১১.০৬.২০২৬ ১১:৪০ এএম
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে নতুন করে কঠোর সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি ক্রমেই আরও জটিল ও বিস্তৃত সংকটে রূপ নিচ্ছে, যার প্রভাব কেবল সীমিত ভৌগোলিক এলাকার মধ্যে থাকবে না, বরং বৈশ্বিক পর্যায়েও ছড়িয়ে পড়তে পারে। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত সাম্প্রতিক সময়ে আরও বিস্তৃত হয়েছে এবং শান্ত পরিস্থিতির বদলে সেখানে উত্তেজনা কম মাত্রার যুদ্ধাবস্থার মতো রূপ নিয়েছে। তার ভাষায়, যেটি যুদ্ধবিরতি হিসেবে থাকার কথা ছিল, সেটি কার্যত দুর্বল ও অস্থির অবস্থায় পরিণত হয়েছে।
আরও পড়ুন

গুতেরেস আরও সতর্ক করে বলেন, সংঘাত আপাতদৃষ্টিতে সীমিত মনে হলেও তা যে বড় ধরনের যুদ্ধ বা পূর্ণাঙ্গ সংঘর্ষে রূপ নেবে না- এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। এই ঝুঁকিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে সহিংসতা নয়, বরং কূটনৈতিক আলোচনাই একমাত্র কার্যকর পথ। তার স্পষ্ট বার্তা ছিল- আর কোনো হামলা নয়, অজুহাতও নয়; বরং আলোচনার মাধ্যমে সমাধানের দিকেই অগ্রসর হতে হবে।

এএডি/
  বিষয়:   বিশ্ব  কঠোর  সতর্কবার্তা  জাতিসংঘ  মহাসচিব 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: