দিল্লিতে হোটেলে অগ্নিকাণ্ড : চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ দিল্লির ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা আরও এক ধাপ বেড়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকা এক বাংলাদেশি নারীর মৃত্যু

2026-06-11T12:35:34+00:00
2026-06-11T12:35:43+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
দিল্লিতে হোটেলে অগ্নিকাণ্ড : চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১২:৩৫ পিএম  আপডেট: ১১.০৬.২০২৬ ১২:৩৫ পিএম
সংগৃহীত ছবি
দক্ষিণ দিল্লির ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা আরও এক ধাপ বেড়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকা এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। এর ফলে ঘটনাটিতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে।

ভারতীয় রাজধানী দিল্লির মালবিয়া নগর এলাকার একটি হোটেলে আগুন লাগার ঘটনায় আহত ওই বাংলাদেশি নারীকে পরে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান বলে নিশ্চিত করেছে দক্ষিণ দিল্লি পুলিশ।

পুলিশের এক কর্মকর্তা জানান, আগুনে ওই নারী শরীরের বড় অংশে দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দক্ষিণ দিল্লির উপ-পুলিশ কমিশনার অনন্ত মিত্তাল এক বিবৃতিতে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে, যিনি একজন বাংলাদেশি নাগরিক। এই মৃত্যুর পর অগ্নিকাণ্ডে মোট প্রাণহানি ২৩ জনে পৌঁছেছে।

এর আগে, গত ৪ জুন দক্ষিণ দিল্লির হাউজ রানি এলাকায় অবস্থিত ‘ফ্লোরিশ স্টেজ বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ নামের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং সেখানে অবস্থানরত বহু মানুষ আটকা পড়েন।

প্রাথমিকভাবে ওই ঘটনায় ২১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নাইজেরীয় নাগরিকের মৃত্যুর পর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২ জনে। সর্বশেষ বাংলাদেশি নারীর মৃত্যুর মধ্য দিয়ে প্রাণহানির সংখ্যা ২৩ জনে পৌঁছাল।

এএডি/
  বিষয়:   দিল্লি  হোটেল  অগ্নিকাণ্ড  চিকিৎসা  বাংলাদেশ  নারী  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: