১ কোটি টাকার সরকারি দখলকৃত জমি উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের অভিযানে প্রায় ১ কোটি টাকার সরকারি দখলকৃত বনভূমি উদ্ধার করা হয়েছে। অভিযানে অবৈধভাবে গড়ে তোলা একাধিক

2026-06-11T13:16:21+00:00
2026-06-11T13:16:21+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সারাদেশ
১ কোটি টাকার সরকারি দখলকৃত জমি উদ্ধার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১:১৬ পিএম   (ভিজিট : ১৯)
ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের অভিযানে প্রায় ১ কোটি টাকার সরকারি দখলকৃত বনভূমি উদ্ধার করা হয়েছে। অভিযানে অবৈধভাবে গড়ে তোলা একাধিক স্থাপনা উচ্ছেদ করে গুঁড়িয়ে দেয়া হয়।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে চন্দ্রা রেঞ্জের আওতাধীন বাড়ইপাড়া উলুসাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে বন বিভাগ।

জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে বন বিভাগের (সরকারি) জমি দখল করে সেখানে ঘরবাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর চন্দ্রা রেঞ্জের আওতাধীন মৌচাক, বাড়ইপাড়া, কাচিকাটা, জাথালিয়া ও বোয়ালি বন বিট এলাকায় গজারি গাছ কেটে ব্যাপকভাবে স্থাপনা নির্মাণ করা হয়।

এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চন্দ্রা সহকারী বন সংরক্ষক শহিদুল হাসান শাকিলের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দখলকৃত সরকারি বনভূমি উদ্ধার করার পাশাপাশি অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন চন্দ্রা বন বিভাগের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা শহিদুল হাসান শাকিল, চন্দ্রা বিট কর্মকর্তা ইকবাল হোসেন, মৌচাক বিট কর্মকর্তা শাহজাহান আলী, বাড়ইপাড়া বন বিট কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

চন্দ্রা সহকারী বন সংরক্ষক শহিদুল হাসান শাকিল বলেন, সরকারি বনভূমি দখল করে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। দেশের পরিবেশ রক্ষা ও বনায়নের গুরুত্ব বিবেচনায় এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

/এসএকে


  বিষয়:   কোটি  টাকা  সরকারি  দখলকৃত  জমি  উদ্ধার  কালিয়াকৈর  গাজীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: