শিক্ষায় সরকারি বিনিয়োগ জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

শিক্ষাখাতের বরাদ্দকে ‘সরকারি বিনিয়োগ’ উল্লেখ করে তা ধারাবাহিকভাবে বাড়ানোর ঘোষণা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কয়েক ধাপে

2026-06-11T16:29:06+00:00
2026-06-11T16:29:06+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
অর্থনীতি
শিক্ষায় সরকারি বিনিয়োগ জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৪:২৯ পিএম   (ভিজিট : ৭)
ছবি : গ্রাফিক্স সময়ের আলো
শিক্ষাখাতের বরাদ্দকে ‘সরকারি বিনিয়োগ’ উল্লেখ করে তা ধারাবাহিকভাবে বাড়ানোর ঘোষণা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কয়েক ধাপে এ বরাদ্দ বাড়িয়ে জিডিপির ৫ শতাংশে উন্নীত করতে সরকার লক্ষ্য নির্ধারণ করেছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা শিক্ষাখাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। একই সঙ্গে মেয়েদের জন্য বিনামূল্যে স্নাতক পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হয়েছে।’

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এসব কথা বলেন অর্থমন্ত্রী।

গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগমী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছে সরকার।

খাতভিত্তিক বাজেট তুলে ধরার সময় শিক্ষা নিয়ে আলোচনার শেষ দিকে অর্থমন্ত্রী বলেন, সার্বিক এ উদ্যোগ বাস্তবায়নে শিক্ষাখাতে আগামী অর্থবছরে বরাদ্দ জিডিপির ২ শতাংশে উন্নীত করে সর্বমোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা ২০২৫-২৬ অর্থবছরে ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা এবং জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশ।


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: