ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক মওকুফ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

আগামী অর্থবছর থেকে যাদের ব্যাংক হিসাবে চার লাখ টাকা পর্যন্ত জমা থাকবে, তাদের কোনো আবগারি শুল্ক দিতে হবে না। বর্তমানে

2026-06-11T17:11:06+00:00
2026-06-11T17:11:06+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
অর্থনীতি
ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক মওকুফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৫:১১ পিএম   (ভিজিট : ৮)
গ্রাফিক : সময়ের আলো
আগামী অর্থবছর থেকে যাদের ব্যাংক হিসাবে চার লাখ টাকা পর্যন্ত জমা থাকবে, তাদের কোনো আবগারি শুল্ক দিতে হবে না। বর্তমানে ব্যাংকে তিন লাখ টাকা পর্যন্ত জমা থাকলে কোনো শুল্ক কাটা হয় না।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

এ বাজেট উপলক্ষে অর্থ বিলে কিছু সংশোধনী আনা হয়েছে। সংশোধনী অনুযায়ী, আবগারি শুল্কমুক্ত ব্যাংক জমার পরিমাণ বাড়ানো হয়েছে।

বর্তমানে তিন লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহতি রয়েছে। ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে আগামী অর্থবছর থেকে এ অব্যাহতির সীমা বাড়িয়ে চার লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া একটি ঋণ (লোন) হিসাবের বিপরীতে শুধু একবার আবগারি শুল্ক কাটার বিধান করা হয়েছে।


এদিকে জুয়েলারি সেবার বিপরীতে ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে প্রতি ভরিতে ২ হাজার ৫০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণ করা হয়েছে আগামী অর্থবছরের জন্য। অর্থাৎ সোনার অলংকার কিনতে প্রতি ভরিতে ২ হাজার ৫০০ টাকা ভ্যাট দিতে হবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ব্যাংক  জমা  আবগারি শুল্ক  মওকুফ  বাজেট 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: